বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

সোনার দাম কমল ভরিতে ১,৫১৬ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বুধবার (০৩ মার্চ) থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭১ হাজার ১৫০ টাকায় বিক্রি হবে। সর্বশেষ গত ১৩ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম প্রায় দুই হাজার টাকা হ্রাস করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

এছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়। বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা হ্রাস পাচ্ছে।

এদিকে সোনার দাম হ্রাস করলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

সোনার দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি জানিয়েছে, বিশ্বব্যাপী করোনার টিকা নেওয়া শুরু হলেও তার প্রভাব এখনো অর্থনীতিতে পুরোপুরি পড়েনি। ফলে নানা জটিল সমীকরণে বিশ্ববাজার অস্থির। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে ও ভোক্তাদের কথা চিন্তা করে চলতি বছর টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোনা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD