বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

সোনা ও রুপার দামে ফের রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

দেশের বাজারে সোনা ও রুপার দামে আবার রেকর্ড হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৮৭৩ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা হয়েছে।

একই সঙ্গে রুপার দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (২৫ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। রোববার পর্যন্ত এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম। এ দিন আবার সোনার দাম বাড়ানো হলো।

এতে করে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭ হাজার ৮৭৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৭ হাজার ৫২৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১০ হাজার ৪১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ৪৮১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৮ টাকা।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ২৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৯ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫২৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD