শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌদিতে আটকা পড়েছেন ১২ হাজারের বেশি ইরানি হাজী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে ফ্লাইট স্থগিত থাকায় প্রায় ১২ হাজার ৫০০ ইরানি হাজী সৌদি আরবের মদিনায় আটকে পড়েছেন। এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চলতি বছরের জুন মাসের শুরুতে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য মক্কায় গিয়েছিলেন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করেছেন। এই সময় অনেকে মদিনায়ও সফর করেন।

সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর হাজীদের ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর ব্যবহারের চিন্তা করা হলেও, তা এখনও বাস্তবায়ন হয়নি।

বর্তমানে সৌদি আরব এবং ইরাকের সঙ্গে সমন্বয় করে স্থল সীমান্ত দিয়ে হাজীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার চেষ্টা করছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইরানি হাজীদের প্রয়োজনীয় সব সুবিধা ও সেবা প্রদান করা হচ্ছে এবং তাদের নিরাপদে নিজ দেশে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব সহযোগিতা অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD