সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

সৌদিতে একের পর এক ড্রোন হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

সৌদি আরবের গভীরে হামলা চালিয়েছে ইয়েমেনের কয়েকটি ড্রোন। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক টুইটার পোস্টে বলেন, ইয়েমেনের কয়েকটি ড্রোন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত ও নাজরান শহরে শুক্রবার দুপুরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। তিনি জানান, এই হামলায় ইয়েমেনের বিমান বাহিনী কাসেফ-টু ড্রোন ব্যবহার করে।

জেনারেল সারিয়ি জানান, নাজরান বিমানবন্দরের কন্ট্রোল রুম, অস্ত্রের গুদাম এবং খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়।

জেনারেল সারিয়ি গত বৃহস্পতিবার বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের ওপর হামলা চালানো ইয়েমেনিদের বৈধ অধিকার।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD