রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌদিতে করোনায় এবার ১০ মসজিদ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, অ্যাডভোকেসি অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় (ওজারাত আল-শুন আল-ইসলামিয়া ওয়াল দাওয়াহ ওয়াল ইরশাদ) সে দেশের কিছু মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী এবং বিভিন্ন মসজিদের মুসল্লী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ জানিয়েছিলেন, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লে সাময়িক সময়ের জন্য বন্ধ করা হতে পারে দেশটির সব মসজিদ।

জানা গেছে, মুসল্লীদের আক্রান্ত হওয়ার খবর জানার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় ১০টি মসজিদ বন্ধ রাখা হয়েছে।

আবদুল লতিফ আল-শেখ বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে মসজিদ বন্ধ করতে বিলম্ব করা হবে না।

এদিকে সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৭০ হাজার ছয়শ ৩৪ জন এবং মারা গেছে ছয় হাজার চারশ ছয়জন।

সূত্র: খালিজ টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD