রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সৌদি আরবে আজান ও ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১

ডেস্ক নিউজ : সৌদি আরবে আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন।

রোববার (২৩ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথামীন ও সালেহ আল ফাওযানের মতো সিনিয়র ইসলামিক স্কলারদের ফতোয়াকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে।

খবরে বলা হয়, সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মহানবী (সা.)-এর একটি হাদিসের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে, ‘তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকছ। কেউ কাউকে বিরক্ত করা উচিত নয় এবং (সূরা) পাঠ বা নামাজে একজনের কণ্ঠের ওপর কণ্ঠ তোলা উচিত নয়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD