বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা সেনাদের সামনেই ফিলিস্তিনি সাংবাদিককে পেটাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলার বাড়াতে চায় বাংলাদেশ নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান প্রবাসীদের বিশাল সুখবর দিল সৌদি আরব বাংলাদেশ নির্বাচন কমিশনে বৈঠকে নেপালের প্রতিনিধি দল দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

স্ত্রীকে ভালোবেসে স্বামীরা অনেক কিছুই উপহার দেন। কিন্তু এবার স্ত্রীকে ভালোবেসে ভিন্ন ধরণের উপহার দিলেন এক স্বামী। আর তা পৃথিবীর কোন উপহার নয়। স্ত্রীকে ভালোবেসে তিনি চাঁদে জমি কিনে উপহার দিয়েছেন।

স্ত্রীকে এমন ব্যতিক্রমী উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা মহানগরীর মডার্ন ফার্নিচার মোড় এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি এম ডি অসীম।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী ডা. ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির দলিল তুলে দেন অসীম।

অসীম জানান, স্ত্রীকে ভালোবেসে কেউ কেউ আবেগী হয়ে আকাশের চাঁদ এনে দেওয়ারও প্রতিজ্ঞা করেন। কিন্তু স্ত্রীকে চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের বুকে এক টুকরো জমি কিনে দিতে পেরে আমি খুব খুশি।

তিনি বলেন, স্ত্রীকে কথা দিয়েছিলাম কোনো এক বিবাহবার্ষিকীতে তাকে বিশেষ উপহার দিয়ে অবাক করবো। গত বছর জানতে পারলাম ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন। এ ঘটনা জানতে পেরে, আমাদের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে এ জমি কিনেছি। জমি কেনার পর আমাদের একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি৷ যা আজ স্ত্রীর হাতে তুলে দিয়েছি।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে হয় এই দম্পতির। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনে তাদের পরিবারে ফারদিন ইসলাম অমি নামে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

ইসরাত টুম্পা বলেন, চাঁদে জমি পেয়ে আমি খুব খুশি। আমি ভাবতেও পারিনি স্বামী আমাকে এমন একটি বিশেষ উপহার দেবেন।

প্রসঙ্গত, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD