শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

স্ত্রীসহ ভ্যাকসিন নিলেন মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

এবার করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে স্ত্রী রাহাত আরা বেগমসহ টিকা নেন। এছাড়া একই সময়ে তার ব্যক্তিগত ড্রাইভার হেলাল উদ্দিনও টিকা নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই এ নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

এছাড়াও ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD