শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

স্বস্তি ফিরছে বাজারে, কমছে সবজির দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

রাজধানীর বাজারগুলোতে স্বস্তি ফিরতে শুরু করছে। বেগুন, শশা, লেবুসহ অন্যান্য সবজির দাম রমজানের শুরুতে লাগামহীনভাবে বাড়লেও এখন তা কমতে শুরু করেছে।

রোজার প্রভাবে গত সপ্তাহে ১০০ টাকায় ওঠা বেগুনের কেজি এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। শশা বিক্রি হচ্ছে ৪০ টাকায় আর প্রকারভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদা কমে যাওয়ায় আর জোগান বাড়ায় দাম কমছে। তবে, সয়াবিন তেল, চিনি ও চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। দেড় শ টাকার ওপরে ব্রয়লার মুরগি এবং প্রায় সাত শ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস।

এদিকে সপ্তাহের ব্যবধানে রুই ও ইলিশ মাছের দাম বেড়েছে। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। এক সপ্তাহে আগে রুই মাছের কেজি ছিল ২৬০-৪৫০ টাকার মধ্যে। কিছুদিন আগে ১০০০-১২০০ টাকা কেজি বিক্রি হওয়া এক কেজি ওজনের ইলিশ মাছ এখন বিক্রি হচ্ছে ১৩০০-১৬০০ টাকায়। তবে অন্যান্য মাছের দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

মাছের দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী ছাইদুর বলেন, রোজায় ইলিশ ও রুই মাছের চাহিদা বেড়েছে। এই কারণে হয়তো এ দুটি মাছের দাম কিছুটা বেড়েছে।

ব্যবসায়ীরা আগের মতো ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০-১৭৫ টাকায় আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০-৩১০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩১০-৩৪০ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD