রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

হজে আরও দুই বাংলাদেশির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে মৃত্যু হয়েছে আরও দুই বাংলাদেশির।তারা হলেন হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোছা. রামুজা বেগম (৫৪)। এ নিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছে।

শনিবার (১৮ জুন) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে। তার পাসপোর্ট নম্বর EE0385376। রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। তার পাসপোর্ট নম্বর BW0843328।

এর আগে বৃহস্পতিবার হজ করতে গিয়ে নুরুল আমিন আরও এক বাংলাদেশির মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের।

শনিবার (১৮ জুন) পর্যন্ত মোট ৪৮টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ১৮ হাজার ৪১ জন যাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৫৬ জন হজযাত্রী।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।

৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD