রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

হজ ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত সৌদি সরকারের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩

পবিত্র হজকে সামনে রেখে মুসল্লিদের সুবিধার্থে হজ ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। জেদ্দা-মদিনা ছাড়াও রিয়াদ, দাম্মাম, তায়েফ এবং ইয়ানবুসহ মোট ৬টি বিমানবন্দরে সাউদিয়া এয়ারলাইন্সের ২৬ জুন থেকে চলতি বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তার আগে হজ যাত্রীদের পরিবহন সেবা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবের জাতীয় পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা-মদিনা ছাড়াও রিয়াদ, দাম্মাম, তায়েফ এবং ইয়ানবু এই চারটি বিমানবন্দর থেকে হজ যাত্রীরা রিয়াদে প্রবেশ করতে পারবেন। এ বছর বিশ্বের একশটিরও বেশি গন্তব্যস্থল থেকে হজ যাত্রীদের পরিবহন সেবা দেয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি।

সাউদিয়া এয়ারলাইন্সের হজ ও ওমরাহ-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আল-খুশাইল জানান, মদিনার কিং মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ মে প্রথম ফ্লাইট অবতরণ করবে।

এরই মধ্যে বিশ্বের হজ যাত্রীদের পরিবহনের জন্য ১৭৬টি নির্ধারিত ফ্লাইটে ১২ লাখের বেশি টিকিট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এ বছর প্রায় ২৫ লাখ মুসল্লি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পবিত্র হজ পালনের জন্য আসবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD