বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধে শহীদের নির্ভুল তালিকা তৈরি হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বৃহস্পতিবার সংবিধান সংশোধনে কমিটি গঠনের উদ্যোগ সরকারি দলের, নাম দিতে সময় নিলো বিরোধী দল গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী কেন থামছে না ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, জানা গেল আসল কারণ

হঠাৎ বৃষ্টিতে মোবাইল ভিজলে যা করবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্ষাকালে হাতে থাকা মোবাইল ফোন বৃষ্টিতে ভিজে যেতেই পারে। তবে মোবাইল ওয়াটার প্রুফ না হলে নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ফোন ভিজে গেলে দেরি না করে কয়েকটি কাজ করতে হবে। যার ফলে ফোন খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। জেনে নিন কী কী করবেন-

মোবাইল ফোনের সুইচ অফ করুন

বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের সুইচ অফ করতে হবে। এরফলে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমানো যাবে। ফোন বন্ধ করতে যত দেরি হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা ততই বাড়বে।

ব্যাটারি খুলে ফেলা

ফোন ভিজে গেলে ব্যবহার না করাই উত্তম। বিশেষ করে ভেজা ফোন বন্ধ করার পর সম্ভব হলে ফোনের সিম কার্ড ও ব্যাটারি খুলে ফেলা উচিত। এতে ক্ষতির পরিমাণ কমে।

ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন

শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিম কার্ড ভাল করে মুছে নিয়ে ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন। এভাবে ১০-১৫ মিনিটেই ভিজে থাকা ফোন শুকিয়ে যাবে। সম্ভব হলে সারা রাত ফোনটি বন্ধ করেই রাখুন। এরপর ব্যবহার করুন। এতে ফোন নষ্ট হওয়ার হাত থেকে রেহাই পাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD