মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত মার্কিন নৌ-অবরোধ সরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী সিলেট থেকে ঢাকা এলেও জায়গা হয়নি মোসাদ্দেকের, খেলবেন বিসিএল উল্টো ‘রথে’ বাফুফে সভা পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানে মার্কিন-ইসরাইল হামলা ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জেরে তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে তেহরান।

শনিবার ইরানের রাজধানী তেহরানসহ দেশটির অধিকাংশ অঞ্চলে হামলা চালায় আমেরিকা ও ইসরাইল। এর জেরেই এমন সিদ্ধান্ত ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের।

ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না।

হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এ পথ দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা না দিলেও শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ বিষয়ে নির্দেশনা জারি করেছে।

মধ্যপ্রাচ্যের চার দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা, হটলাইন চালুমধ্যপ্রাচ্যের চার দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা, হটলাইন চালু
খামেনির মৃত্যুতে ৪০ দিনের শোক ও সাতদিনের সরকারি ছুটি ঘোষণাখামেনির মৃত্যুতে ৪০ দিনের শোক ও সাতদিনের সরকারি ছুটি ঘোষণা
এক ঘোষণায় বিপ্লবী গার্ড বলেছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। নির্দেশনা অমান্য করলে ফলাফল ভোগ করতে হবে।

ভারতের ইকুইরাস সিকিউরিটিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি প্রতিশোধ হিসেবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ বন্ধ করে দেয়, তাহলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ থেকে ১১০ ডলারে উঠে যেতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD