মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

হাটহাজারী মাদ্রাসায় হঠাৎ বিক্ষোভ, কয়েকজন আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের ছেলে হারুন ইজহারের গ্রেফতারের সংবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। পরে রাত ১০টার পর হারুন ইজহার মাদ্রাসায় আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফটিকছড়ির নাজিরহাট মাদ্রাসা নিয়ে গোপন বৈঠক করার সময় সোমবার সন্ধ্যায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাজিরহাটের একটি বাসা থেকে হারুন ইজহারসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রবিউল হোসেন নিশ্চিত করেছেন।

এদিকে হারুন ইজহারকে আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসার কয়েক’শ ছাত্র বিক্ষোভ করে। তবে তাদের গ্রেফতার করা হয়নি খবর পেয়ে পরিবেশ কিছুটা শান্ত হয়।

পরে রাত ১০টার দিকে একটি গাড়িতে করে হাটহাজারী মাদ্রাসায় এসে প্রবেশ করেন মুফতি হারুন ইজহার এবং হেফাজত নেতা মীর ইদরিছ।

এসময় তারা ছাত্রদের শান্ত হওয়ার আহ্বান জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাটহাজারী মাদ্রাসা মাঠে দেয়া বক্তৃতায় হারুন ইজহার হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ধন্যবাদ জানান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD