বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

হাতিয়া প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৪নং হুঁশিয়ারি সংকেত থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত মানতে হবে সবাইকে।

সকাল থেকে হাতিয়ায় মুশলধারে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ধমকা হাওয়া বয়ে যেতে দেখা গেছে। গ্রামের অনেক সড়কে গাছপালা পড়ে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। আকাশ মেঘলা হয়ে অনেকটা অন্ধকার হয়ে গেছে। মানুষের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে।

এছাড়া ৪নং হুঁশিয়ারি সংকেত থাকায় হাতিয়া উপজেলায় ১৭৭টি সিপিপি ইউনিটে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে।

উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, আমাদের ১৭৭টি ইউনিটে ৩ হাজার ৫৪০জন স্বেচ্ছাসেবককে সব সময় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মাইকিং করে জনগণকে সতর্ক করার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও জেলা সদরের সব নৌ-চলাচল বন্ধ থাকবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD