মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

হাফিজ-আলতাফ-মনি ডাক পেতে পারেন মন্ত্রিপরিষদে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য নির্বাচনে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনের মধ্যে ১৮টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি ও তাদের জোট। ফলে এখন বিভাগের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে-মন্ত্রিসভায় কারা ডাক পেতে পারেন।
বরিশাল বিভাগে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, বেগম সেলিমা রহমান আলোচনায়। এ ছাড়া ভাইস চেয়ারম্যানদের মধ্যে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, বরগুনা-২ আসন থেকে নুরুল ইসলাম মনি। চারবারের সংসদ সদস্য মনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং স্থানীয় নেতা-কর্মীদের সমর্থন পেয়েছেন।

এ ছাড়া মজিবুর রহমান সরোয়ার, জহির উদ্দিন স্বপন, জোটের প্রার্থীদের মধ্যে আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নুর মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন।

বরিশাল বিভাগের সাংগঠনিক নেতা অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মনে করেন, বিএনপি যখনই সরকার গঠন করেছে বরিশাল থেকে মন্ত্রিত্ব পেয়েছে। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলা কমিটির সদস্য কবি হেনরী স্বপন বলেন, ‘বিভাগে মন্ত্রী থাকলে সংশ্লিষ্ট অঞ্চলে উন্নয়ন হয়।

এবার বরিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনেকেই মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার যোগ্যতা রাখেন। এই অঞ্চলের উন্নয়নে বরিশাল থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পাবে বলে স্থানীয়রা আশাবাদী।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD