বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালে ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ২৪ ঘণ্টা পার হবার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা।

বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু ‘হাল্কা উপসর্গ’ দেখা দেয়, কিন্তু বুধবার রাতে ৭৪ বছর বয়সী ট্রাম্প জানান যে তিনি এবং তার স্ত্রী মেলানিয়া কোয়ারান্টিন-এ গিয়েছেন। ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেয়ার পর তিনি ‘ক্লান্ত কিন্তু ভাল মেজাজে’ ছিলেন।

ওয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ভালো মেজাজে আছেন, কিছু হাল্কা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারা দিন কাজ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ব্যাপক সতর্কতার জন্য এবং তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিড-এর প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD