শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

হা করে বিশ্বরেকর্ড (ভিডিও)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট: গিনেস বুকে বিভিন্ন অবিশ্বাস্য বিশ্বরেকর্ডের দেখা মেলে। পৃথিবী যে কত বৈচিত্র্যের সমাহার তার একটা ছোট্ট ধারণা মেলে রেকর্ড বইয়ের পাতায় পাতায়। যে কারণে সমাজের মানুষের কাছে তাচ্ছিল্যের শিকার হতে হয়, সেই কাজ করে সারাবিশ্বে সমাদৃত হয়েছেন এমন ঘটনাও রয়েছে গিনেস বুকে। সময় টিভি

তেমনই এক রেকর্ড করলেন মার্কিন এক তরুণী। তিনি বড় হা করে বিশ্বরেকর্ড করেছেন। তার বিশেষ দক্ষতা হলো তিনি বিরাট বড় হা করতে পারেন। প্রায় ২ দশমিক ৫৬ ইঞ্চি পর্যন্ত মুখ হা করে এই রেকর্ড করেছেন সামান্থা রামসডেল নামের ওই তরুণী।

সামান্থা একজন টিকটকারও। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। তিনি হা করে একটা আস্ত আপেল একবারে মুখের ভেতরে পুরতে পারেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দুঃসাধ্য সাধনের অজস্র উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে।

যেভাবে নাম উঠল-

এর আগে মুখের ফাঁকা মাপতে সামান্থা দাঁতের চিকিৎসকের কাছে যান। সেখানে গিনেস বিশ্ব রেকর্ডের একজন বিচারক ছিলেন। তার উপস্থিতিতেই ড. এলকে চ্যাং ডিজিটাল ক্যালিপারের সাহায্যে সামাস্থার মুখ হা করার পর ঠোঁটের ওপর থেকে নিচ পর্যন্ত মাপ নেন। এরপরই গিনেস বিশ্ব রেকর্ডে অন্যদের পেছনে ফেলে ঠাঁই করে নেন সামান্থা।

গিনেস বুকে নাম উঠানোর সম্মানের পর উচ্ছ্বসিত সামান্থা বলেন, এই ৩১ বছর বয়সে আমি এমন একটা বিষয়ে স্বীকৃতি পেয়েছি, যার জন্য সবসময় হীনমন্যতায় ভুগেছি। সব সময় চেয়েছি যে এটা যদি একটু ছোটো হতো! তবে এখন এটাই আমার জন্য সবচেয়ে সেরা অর্জন হয়ে দাঁড়িয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD