বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

১০০ টাকায় সয়াবিন তেল বেচবে টিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধে নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য দিতে আবার ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রির কার্যক্রম শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (২৬ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু করা হবে। সারা দেশে ৪৫০টি ট্রাকে করে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি।

রোববার (২৫ জুলাই) এক সরকারি তথ্য বিবরণীতে এই খবর জানানো হয়।

এতে বলা হয়, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে।

খুচরা বাজারে এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি প্রতি লিটার দেড়শ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। টিসিবির নির্ধারিত দরের চেয়ে মশুর ডাল ও চিনির কেজিপ্রতি বাজার দরও অনেক বেশি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শোকাবহ অগাস্ট মাস এবং চলমান কঠোর লকডাউন পরিস্থিতি বিবেচনায় ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিপণনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় তথ্য বিবরণীতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD