শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

১০০ দিন পর বেনাপোল দিয়ে রপ্তানি শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

বেনাপোল প্রতিনিধি : নানা প্রতিবন্ধকতা শেষে টানা তিন মাস ১২ দিন পর দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রোপোল বন্দরের মধ্যে রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এতে বন্দরে কর্মব্যবস্থতা ফিরেছে।

এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২২ জুন এ পথে আমদানি, রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারত সরকার। পরে ৭ জুন এ পথে শুরু হয় আমদানি বাণিজ্য। একই সময় রফতানি বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় অংশে ব্যবসায়ীদের বাধার কারণে রফতানি হয়নি। অবশেষে রফতানি চালুর দাবিতে ১ জুলাই থেকে বাংলাদেশ অংশের ব্যবসায়ী প্রতিনিধিরা ভারত থেকে আমদানি বাণিজ্য বন্ধ রাখেন।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬ টায় করোনা সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আনুষ্ঠানিক ভাবে পাঁচটি ট্রাক গার্মেন্টস পণ্য নিয়ে ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে। সোমবার সকাল থেকে স্বাভাবিক বাণিজ্য হবে বলে জানা গেছে।

এ দিকে দীর্ঘদিন পর সমঝোতার মধ্য দিয়ে রফতানি বাণিজ্য শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ। আগামীতে বাণিজ্য আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মতামত ব্যক্ত করেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতীয় পণ্য আমদানি শুরু হলেও বন্ধ ছিল রফতানি বাণিজ্য। রফতানি চালুর দাবিতে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় পণ্য আমদানি বন্ধ রেখেছিল। এখন ভারতীয়রা বাংলাদেশি পণ্য নিচ্ছেন।

ভারতের পেট্রোপোল বন্দরের স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, করোনা সংক্রমণের কারণে এ পথে বাংলাদেশি পণ্যের আমদানি বাণিজ্য বন্ধ ছিল। এখন রাজ্য সরকারের অনুমতিতে তারা রফতানি পণ্য গ্রহণ করছেন।

রফতানি পণ্য বহনকারী বাংলাদেশি ট্রাক শ্রমিক সাইদুল ইসলাম জানান, প্রায় সাড়ে তিন মাস তারা রফতানি পণ্য নিয়ে বেনাপোল বন্দেরে আটকে ছিলেন। এতে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন বাণিজ্য চালু হওয়াতে কিছুটা হলেও তারা স্বস্তি পেয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD