মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

১০ ডিসেম্বর পারেনি, ৩০ তারিখে বিএনপি ঘোড়ার ডিম পাড়বে: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা ১০ ডিসেম্বর পারেনি। ৩০ তারিখেও ঘোড়ার ডিম পাড়বে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রস্তুত। মোকাবিলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। মোকাবিলা হবে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে আবারও নির্বাচনে, আন্দোলনে।’

শনিবার (২৪ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান হাওয়া ভবনের যুবরাজ। মুচলেকা দিয়ে চলে গেছে। আর কোনো দিন রাজনৈতিক করবে না। ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান। এগুলো ভুলে গেলে চলবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অগণিত কর্মী বাহিনী। সারাদেশ থেকে শীতের ভোরে চলেছে দলকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, আমাদের নেত্রী শেখ হাসিনার কথা শুনতে। কে এই শেষ হাসিনা? যিনি সব হারিয়ে জীবনের জয়গান গান। ধ্বংসের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির জয়গান গান।

তিনি বলেন, সারাবিশ্ব অবাক, কী করে নিজেদের টাকায় পদ্মা সেতু করলো বাংলাদেশ। আর আওয়ামী লীগের প্রতিপক্ষরা, আমি শত্রু বলছি না, প্রতিপক্ষরা হিংসায় জ্বলে। তাদের মনে বড় জ্বালা, বড়ই অন্তর জ্বালা।

ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেললেন। ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন। একযোগে ১০০ সড়ক উদ্বোধন করলেন। এ জ্বালা আর তারা সইতে পারেন না। তারা জানে নির্বাচন করলে শেখ হাসিনার সঙ্গে পারবে না। সেজন্য সরকার হটানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, সারাদেশে করোনার মধ্যেও সম্মেলন হয়েছে। আমাদের অঙ্গীকার আমরা মানুষের পাশে থাকবো। জনগণের প্রতি ভালোবাসা আমার জীবন ও রাজনীতিকে বৈশিষ্ট্যময় করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD