বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

২০২০ সালে রিয়েলমির সেরা দুই ফোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

বাংলাদেশে যাত্রা শুরুর ১ বছরেরও কম সময়ে রিয়েলমি কাউন্টার পয়েন্টের তথ্যমতে দেশের শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের ১-টিতে পরিণত হয়েছে। পাশাপাশি, তরুণদের মন জয় করে নেওয়ার মাধ্যমে দেশের তরুণদের সেরা পছন্দের ব্র্যান্ডের স্বীকৃতিও পেয়েছে।

২০২০ সালে রিয়েলমি বাংলাদেশে লঞ্চ করে রিয়েলমি ৫ আই। রিয়েলমি ৫ আই বাজারে এতটাই আলোড়ন তুলে যে, এর প্রভাব ২০২১ সালেও বিদ্যমান। সেরা স্পেসিফিকেশনস, সেরা ডিজাইন, সেরা দাম সব মিলিয়ে রিয়েলমি ৫ আই এর জনপ্রিয়তা তুঙ্গে। এতে রয়েছে স্টাইলিশ সানরাইজ ডিজাইন প্যাটার্ন, সাথে কোয়াড ক্যামেরা সেট-আপ। আছে স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল ৬৬৫ এআইই প্রসেসর আর ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। বাজারমূল্য মাত্র ১২,৯৯০ টাকা!

২০২০ সালের মে মাসে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট পিকাবুতে ‘কোয়াড ক্যামেরা ব্যাটারি কিং’ রিয়েলমি ৫ আই রিলিজ করা হয়। পিকাবুর তথ্যমতে, রিয়েলমি ৫ আই তাদের প্ল্যাটফর্মে একদিনে সর্বোচ্চ সংখ্যক স্মার্টফোন বিক্রির রেকর্ড গড়েছে।

বাংলাদেশের স্মার্টফোন উৎসাহীরা, বিশেষত তরুণ সমাজ, জনপ্রিয় এই হ্যান্ডসেটটি কিনতে এতোটাই আগ্রহ প্রকাশ করে যে কয়েক দিনের মধ্যেই রিয়েলমি ৫ আই-এর পুরো স্টক শেষ হয়ে যায়। বাজার গবেষকদের মতে, এই অসাধারণ সাফল্যর পেছনে রয়েছে স্মার্টফোনটির দারুণ ফিচারের চমৎকার বাস্তবায়ন। বাজারে আসার পর থেকে রিয়েলমি ৫ আইয়ের উচ্চ চাহিদা এখনো অব্যাহত রয়েছে। তাই, রিয়েলমি ৫ আই আমাদের তথ্য উপাত্ত বিশ্লেষণ অনুযায়ী, ২০২০ সালের সেরা স্মার্টফোন।

তরুণরা রিয়েলমির নতুন স্মার্টফোনের জন্যে উন্মুখ হয়ে থাকেন। ২০২০ সালের মাঝামাঝি রিয়েলমি বাজারে নিয়ে আসে আরেক চমক– রিয়েলমি ৭ প্রো। রিয়েলমি ৭ প্রো-দেশের দ্রুততম চার্জিং স্মার্টফোন। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং ক্ষমতাযুক্ত এই ফোনটির ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি মাত্র ৩৪ মিনিটে পুরো ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। এছাড়াও, মাত্র ৩ মিনিট চার্জ ১৩ শতাংশ ব্যাটারি লাইফ দিতে সক্ষম। মাত্র ৩ মিনিট চার্জের পর রিয়েলমি ৭ প্রো দিয়ে ৩ রাউন্ড পাবজি (১ ঘন্টা ২২ মিনিট) খেলা, অথবা দুই ঘণ্টা ইন্সটাগ্রাম ব্রাউজিং, বা আড়াই ঘন্টা ইউটিউবে ভিডিও দেখা এবং ৪ দিনের স্ট্যান্ডবাই সময় সম্ভব!

এতে রয়েছে ৬৪ মেগা পিক্সেলের সনি সেন্সরসহ কোয়াড রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে ৩২ মেগাপিক্সেল ইন ডিসপ্লে আলট্রা ক্লিয়ার সেলফি ক্যামেরা। আছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম মাত্র ২৭,৯৯০ টাকা। এই মূল্যে বাজারের অন্যান্য ব্র্যান্ড ফোনের আউটলুক এবং ফিচারের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই স্টাইল, পারফরমেন্স আর দামের সমন্বয়ে রিয়েলমি ৭ প্রো; ২০২০ সালের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন।

সর্বাধুনিক ফিচার ও পারফরমেন্সে তরুণবান্ধব স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি খুব দ্রুততার সাথে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে। সর্বোপরি, “ডেয়ার টু লিপ” স্পিরিটে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের প্রত্যাশা অনুযায়ী সর্বাধুনিক প্রযুক্তির নতুন সব ফোন আসন্ন দিনগুলোতে বাজারে আনতে রিয়েলমি বদ্ধপরিকর।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD