সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

২১০০ সালে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক কমবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৮০ বছরে বাংলাদেশের জনসংখ্যা কমে আট কোটি ১৩ লাখে পৌঁছবে। আর ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হলে এই সংখ্যা আরও কমবে। বুধবার আন্তর্জাতিক গবেষকদের একটি দল ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৮৮০ কোটিতে পৌঁছবে। অবশ্য জাতিসংঘের পূর্বানুমানের চেয়ে এই সংখ্যা ২০০ কোটি কম। জন্মহার হ্রাস এবং প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্বে ক্ষমতার নতুন মেরুকরণ ঘটবে।

এতে প্রকাশিত তালিকায় দেখা গেছে, ২০১৭ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি ৬৯ লাখ। ২১০০ সালের এই সংখ্যা কমে আট কোটি ১৩ লাখে পৌঁছতে পারে। অবশ্য ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করলে তা আরও কমে হবে সাত কোটি ৪১ লাখ। ২০৩৯ সালে বাংলাদেশের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। ওই সময় মোট জনসংখ্যা হতে পারে প্রায় ১৭ কোটি ৩৪ লাখ।

তালিকায় ৮০ বছরে জন্ম হার প্রায় অর্ধেক কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশে জন্মহার ছিল প্রায় ২ শতাংশ। ২১০০ সালে এটি হতে পারে ১ দশমিক ১৯ শতাংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো অর্জন করলে তা আরও কমে ১ দশমিক ১৭ শতাংশ হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD