শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩০০ ফিটের দিকে মানুষের ঢল, সড়কের পাশে নেতাকর্মীদের অবস্থান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ৩০০ ফিটের সংবর্ধনাস্থলের দিকে নেতাকর্মীদের ঢল নেমেছে। একেকটি মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ ছাড়া তারেক রহমানকে স্বাগত জানাতে বনানীতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, বনানী, চেয়ারম্যান বাড়ি ও কাকলীতে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, তারেক রহমানকে বরণ করে নিতে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। বনানী চেয়ারম্যান বাড়ি থেকে ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত ঢল নেমেছে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

বনানী কবরস্থানের সামনে অবস্থান করছেন ভাষানটেক থানা বিএনপির নেতাকর্মীরা। আবুল আজাদ নামে এক বিএনপি কর্মী বলেন, আমার নেতা দেশে আসছেন, তাকে স্বাগত জানাতে আমরা এখানে অবস্থান নিয়েছি। নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আজকের এই বিশাল আয়োজন।

এদিকে, যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD