শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩০ আগস্ট পবিত্র আশুরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৩০ আগস্ট (রোববার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানিয়েছেন।

সারা বিশ্বের মুসলিম উম্মাহ পবিত্র আশুরাকে বিশেষ তাৎপর্য ও গুরুত্ব দিয়ে প্রতিবছর পালন করে থাকে। কেননা, দিবসটিই যে কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার।

হিজরি ৬১ সনের ১০ মহররম অর্থাৎ এই দিনটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শহীদ হন।

বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে প্রতিবছর পালিত হয়। সরকার সাধারণ ছুটিও ঘোষণা দিয়ে থাকে।

আশুরা মানেই তাজিয়া মিছিল। বিশেষ করে হোসনী দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনা মহামারির কারণে এবারের অনুষ্ঠান হয়তো পরিবর্তন আনা হতে পারে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD