শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষি ঋণ বিতরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষি খাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ গ্রাহক পর্যায়ে বিতরণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কৃষি ঋণ বিতরণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় নতুন করে সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD