বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

৩ মাসে ১৩০ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মোট ১৩০ কোটি ফেক (ভুয়া) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। সোমবার (২২ মার্চ) এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ভুল তথ্য এবং গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে এ সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে ফেসবুক, টুইটার এবং গুগল প্রধানের। তার আগেই ফেসবুক নিজেদের স্বচ্ছতা প্রকাশে ভুল তথ্য রোধে প্রচেষ্টার বিবরণ ব্লগ পোস্টে প্রকাশ করেছে। এর মধ্যে ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি অন্যতম।

ফেসবুকে গুজব বা ভুল তথ্য প্রচার বন্ধে ৩৫ হাজারেরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করছেন বলে ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় কোভিড-১৯ রোগ এবং ভ্যাকসিন-সম্পর্কিত ১ কোটি ২০ লাখের বেশি ভুয়া তথ্য সম্বলিত পোস্টও সরিয়েছে বলে জানিয়েছে ফেসবুক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD