শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

৫৬ পৌরসভা নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ৫৬ পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম দেওয়া হবে। দলীয় মনোনয়নের জন্য ১১ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।

সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো প্রস্তাবিত প্রার্থী তালিকায় যাদের নাম আছে, তারা মনোনয়ন ফরম কিনতে পারবেন।

যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

গত ৩ জানুয়ারি ৫৬টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি এসব পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD