সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

ঘন কুয়াশার কারণে টানা ৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে নৌ-চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। এ সময় কুয়াশায় তীরে ভীড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান জানান, কয়েকদিন বিরতির পর বুধবার রাতে নদীতে আবারো কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে এর তীব্রতা বাড়লে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ কারনে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে।

এ সময় তীরে ভীড়তে না পেরে মাঝ নদীতে আটকা পড়ে শাহ মুখদুম ও খানজাহান আলী নামে দুটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে শতাধিক যানবাহন।

সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। ঘাটে কোনো যানজট নেই বলেও জানান খালেদ নেওয়াজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD