শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৫ মিনিটও টিকতে পারবেন না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আপনারা পারবেন না। আমরা খুব শীঘ্রই মাঠে নামতেছি। শরীরটা একটু অসুস্থ আছে। জুন মাস থেকেই হয়তো আমরা মাঠে নামবো। কিছু কথার দাত ভাঙ্গা জবাব দেয়া হবে। অশুভ শক্তির বিরুদ্ধে খেলতে নামবো। আমাদের খেলার সামনে ৫ মিনিটও টিকতে পারবেন না। কোন কারণে মাথা গরম হলে সময়ই পাবেন না।’

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে চাষাঢ়ায় এক রেস্তোরাঁয় জেলা শ্রমিক লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা জানি পেছনে কারা কারা খেলছে। জানি বলেই খোকন সাহা খন্দকার মোশতাকের কথা বলেছে। আমি চাই তারা মিটিং-মিছিল করুক। কখন কালো মাইক্রোবাসে করে ভিপি নূর আসলো, চুপচাপ দেখা করে গেল তা বিভিন্ন সংস্থা জানে।’

শামীম ওসমান বলেন, ‘আমাদের চুপ থাকাকে অনেকে দুর্বলতা ভাবছে। আমরা দায়িত্বশীল বলে চুপ আছি। এক রাজাকারের ছেলে আছে, ও বললো, শামীম ওসমান বলেছিল, খোকন সাহার নামে মামলা হলে নারায়ণগঞ্জে খালি মাথা আর মাথা দেখা যাবে। মাথা আর মাথাই দেখা যাইতে পারে, সমস্যা নাই। সমস্যা হইলো রমজান মাস, সংযমের মাস, সামনে ঈদ, ঢাকা কলেজের ঘটনা। সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছি কার বিরুদ্ধে কথা বলবো। যারা খেলতে চান তাদের বলি আমাদের খেলা হবে স্লোগান এখন সারা পৃথিবীতে পরিচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD