শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সৌদিতে সাত দিনে ১৫ হাজারের বেশি অভিবাসী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : টানা সাত দিন (২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর) যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার। বিভিন্ন আইন লঙ্ঘন করায় তাদের আটক করা হয়।

রোববার (৭ নভেম্বর) সৌদি গেজেট এক প্রতিবেদনে এতথ্য জানায়।

প্রতিবেদনের তথ্য মতে, সৌদির নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের মধ্যে ৭ হাজার ২৯২ জনকে আবাসন আইন লঙ্ঘন, ৬ হাজার ৩৭৩ জনকে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং এক হাজার ৭৩৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার জন্য ১৭ জন, সীমান্ত অতিক্রমের দায়ে ২৭৮ জনকে আটক করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আইনভঙ্গের অভিযোগে ৮৮ হাজার ২৯ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে বৈধ ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। আর ১০ হাজার ১৭ জনকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। সূত্র: সৌদি গেজেট

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD