বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বৃহস্পতিবার সংবিধান সংশোধনে কমিটি গঠনের উদ্যোগ সরকারি দলের, নাম দিতে সময় নিলো বিরোধী দল গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী কেন থামছে না ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, জানা গেল আসল কারণ বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ কর্মপরিকল্পনা সরকারের লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ৫৭ দিন পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ভাইরাল টিকটক চ্যালেঞ্জে প্রাণ গেল কিশোরীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টিকটকের ভাইরাল ‘ব্ল্যাক আউট’ চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। টিকটকের ভাইরাল ওই চ্যালেঞ্জে ব্যবহারকারীদের কতক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখতে পারেন সেই ভিডিও আপলোড করতে হয়।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদ মাধ্যম পিপল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে।

নাইলা অ্যান্ডারসন (১০) নামে ওই কিশোরীর মা স্থানীয় গণমাধ্যমকে জানান, প্রাণোচ্ছল মেয়েটি ওই ঘটনার সময় বাড়িতে একাই ছিল। তাই তাকে রক্ষা করার কেউ ছিল না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিতর্কিত চ্যালেঞ্জে গত কয়েকদিনে বেশ কয়েকজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এসব চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের বেশিরভাগই কিশোর-কিশোরী।

কয়েকদিন আগে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ইনস্টাগ্রামের জন্য নকল ফাঁসির ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়।

এছাড়া ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ব্ল্যাক আউট চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে ইতালির ১০ বছর বয়সী এক কিশোরী ও যুক্তরাষ্ট্রের ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।

ইতালির ওই কিশোরীকে তার পাঁচ বছর বয়সী ছোটবোন বাথরুমে মোবাইল নিয়ে অবচেতন অবস্থায় খুঁজে পায় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া যুত্তরাষ্ট্রের কলোরাডোর এক কিশোর ১৯ দিন লাইফ সাপোর্টে থাকার পার মারা যায়। ওই চ্যালেঞ্জে দীর্ঘক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখার কারণে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হয় বলে চিকিৎসকরা জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD