মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: তথ্য উপদেষ্টা ‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে জাতীয় স্বার্থ যাচাই করবে সরকার’ নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কায় জামায়াত ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

লঞ্চে আগুন : বিষখালী নদী থেকে দগ্ধ লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ এমভি অভিযান-১০-এ আগুনে দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকায় বিষখালী নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পেটে পোড়া দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সোমবার (২৭ ডিসেম্বর) সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেন। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে আজ চতুর্থ দিনের মতো সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড সদস্যেরা।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি নিখোঁজ ব্যক্তিদের স্বজনের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করবে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে। সুগন্ধা নদীতীরে মিনি পার্কে তারা নমুনা সংগ্রহ করে ঢাকায় ডিএনএ পরীক্ষার জন্য পাঠাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD