রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

কোরআনের বাণী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

সুরা : বাকারা, দশম পর্ব

বিপদে ধৈর্য হারিয়ো না

ইরশাদ হয়েছে, ‘তোমরা কি ধারণা করেছ, তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ পূর্ববর্তীদের মতো কোনো কিছু (বিপদ) তোমাদের স্পর্শ করবে না।…সাবধান! নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।’-(আয়াত : ২১৪)

আসরের নামাজের প্রতি যত্নশীল হও

ইরশাদ হয়েছে, ‘তোমরা নামাজের প্রতি যত্নশীল হও; বিশেষত মধ্যবর্তী (আসর) নামাজের প্রতি এবং তোমরা বিনয়ী হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও।’ (আয়াত : ২৩৮)

আল্লাহ মুমিনদের অন্ধকারে ফেলে রাখেন না

ইরশাদ হয়েছে, ‘আল্লাহ মুমিনদের বন্ধু। তিনি তাদের অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন।…’ (আয়াত : ২৫৭)

দান সুফলা বীজের মতো

ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর পথে দান করে, তাদের দৃষ্টান্ত সেই বীজের মতো, যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে থাকে ১০০ করে শস্যদানা। আল্লাহ যাকে খুশি বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।’ (আয়াত : ২৬১)

ভালো ব্যবহার অর্থদানের চেয়ে উত্তম

ইরশাদ হয়েছে, ‘যে দানের পর কষ্ট দেওয়া হয়, তার চেয়ে সুন্দর কথা বলা এবং ক্ষমা করে দেওয়া উত্তম। আল্লাহ অমুখাপেক্ষী, পরম সহনশীল।’- (আয়াত : ২৬৩)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD