বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে’ আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা : সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে আকাশ-জল ও স্থলের মতো পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করবে ইরান মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ

নোয়াখালীতে পুকুর থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড কৃষ্ণণারামপুর এলাকার পুকুর থেকে ভাসমান অবস্থায় প্রিয়ন্তা ভাস্কর (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

রোববার সকালে ইসলামিয়া সড়কের সুইপার কলোনির পাশ্ববর্তী বন বিভাগের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত প্রিয়ন্তা ভাস্কর ওই কলোনির রঞ্জিত ভাস্করের মেয়ে। সে হরিনারায়ণ পুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন বিভাগের পুকুরের মধ্যে প্রিয়ন্তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কলোনির লোকজন। পরে তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, চলতি বছরে পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে উঠেছিল প্রিয়ন্তা। সকালে ঘর থেকে কাপড় নিয়ে দোয়ার জন্য বন বিভাগের পুকুর যায় সে। পুকুরে ঘাট থেকে পা পিছলে পুকুরে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD