শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

তৈমুরকে এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও অব্যাহতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতির তিন দিন পর বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এই আইনজীবীকে৷

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তৈমুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন।

এর আগে তাকে বিএনপির নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ হারান তৈমুর।

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তৈমুর নাসিক নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর আজ আইনজীবী ফোরামের পদ থেকেও বাদ দেওয়া হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD