বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বৃহস্পতিবার সংবিধান সংশোধনে কমিটি গঠনের উদ্যোগ সরকারি দলের, নাম দিতে সময় নিলো বিরোধী দল গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী কেন থামছে না ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, জানা গেল আসল কারণ বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ কর্মপরিকল্পনা সরকারের লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ৫৭ দিন পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ফেসবুক-গুগলকে বিশাল জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

ব্যবহারকারীদের ওপর নজর রাখায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গুগলকে ২১ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স সরকার। ‘কুকিস’ ব্যবহারে এ জরিমানা করা হয়েছে। কারণ, কুকিস ব্যবহারে ইন্টারনেট ব্যবহারকারীদের নানা তথ্যের নজর রাখছিল।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ফ্রান্স সরকার। গুগল ও ফেসবুক ছাড়াও ইউরোপজুড়ে চাপে পড়েছে অ্যাপল ও আমাজনের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেট ব্যবহারকারীরা কম্পিউটার বা মুঠোফোন থেকে কোনো ওয়েবসাইটে ঢুকলে এ-সংক্রান্ত কুকিস ওয়েব ব্রাউজারে সংরক্ষিত হয়ে থাকে। এগুলো গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছে বেশ মূল্যবান। কারণ ব্যবহারকারীদের এসব তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপন দিয়ে বিশাল অঙ্কের মুনাফা কামিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এর মধ্য দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন জরিমানার মোট অর্থের মধ্যে শুধু গুগলকে গুনতে হবে ১৫ কোটি ইউরো। ফ্রান্সের ইতিহাসে এর আগে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে এত জরিমানা করা হয়নি। ফেসবুকে জরিমানা গুণতে হবে ছয় কোটি ইউরো।

জরিমানা নিয়ে সিএনআইএল বলছে, ফ্রান্সে ফেসবুক, গুগল ও ইউটিউব ব্যবহারকারীদের কুকিসের ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ রাখেনি। ফলে একপ্রকার বাধ্যতামূলকভাবেই তা চলে যাচ্ছে প্রতিষ্ঠানগুলোর হাতে। ফেসবুক ও গুগলের এই চর্চা থামাতে তিন মাস সময় দেওয়া হয়েছে। এরপরও আগের পথে হাঁটলে তাদের প্রতিদিনের জন্য ১ লাখ ইউরো জরিমানা দিতে হবে।

ফ্রান্সের এমন কড়া পদক্ষেপের পর অবশ্য কুকিস ব্যবহারের চর্চা বদলের ইঙ্গিত দিয়েছে গুগল। এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: এএফপি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD