শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মীমাংসিত ইস্যু নিয়ে মাঠ গরম করে লাভ নেই: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি নেত্রীই একসময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নেই। আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন অতীত ইস্যু এবং দেশের উচ্চ আদালত কর্তৃক মিমাংসিত বিষয়। এ নিয়ে মাঠ গরম করে কোনও লাভ নেই।

শনিবার (০৮ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচন দাবি করেছেন। ফখরুল সাহেবকে বলতে চাই, শেখ হাসিনা সরকারের কাছে নির্বাচন দাবি করার প্রয়োজন নেই।দেশে যথাসময়ে সরকারের মেয়াদ শেষে সাংবিধানিক বিধি-বিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ন্যূনতম সংশয়ের অবকাশ নেই।

তিনি বলেন, বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ মুহূর্তে সরে যায় কিনা জনগণ সে আশঙ্কায় রয়েছে। কারণ তারা নির্বাচন ও জনগণকে ভয় পায়। তারা কখনও গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।

রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন বিএনপির এমন ব্যক্তবের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ছাড়াও এদেশে আরও রাজনৈতিক দল আছে এ কথা সম্ভবত তারা ভুলে গেছে। বিএনপি অংশ না নিলে কোনও কিছুই থেমে থাকবে না, থেমে থাকবে না রাষ্ট্রের গণতন্ত্র এবং সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা। তাদের কাজই হলো সরকার এবং দেশের কল্যাণকর যে কোন প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা। সবকিছু নিয়ে বিতর্ক করতে গিয়ে আজ জনগণের কাছে তারাই বিতর্কিত।

তিনি আরও বলেন, অপরিণামদর্শী রাজনীতির কারণে আজ তারা গভীর খাদের প্রান্তে। তাদের হাঁক-ডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা এবং নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে নতুন বছরে বিএনপিকে রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা এবং জনগণের পাশে থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD