মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

প্রেমিকের ক্যামেরায় আলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই তারকা জুটি শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বারবার পিছিয়ে যাচ্ছে শুভ কাজটি।

এদিকে, ২০২২ সালকে স্বাগত জানানোর জন্য প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে কেনিয়ার মাসাই মারাতে গিয়েছিলেন আলিয়া ভাট।

ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন আলিয়া ভাট।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ জানুয়ারি) বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। যেখানে তাকে বিভিন্ন ঢঙে পোজ দিতে দেখা গেছে।

মজার বিষয় হলো- আলিয়া ভাটের এই ছবিগুলো তাকে তুলে দিয়েছেন তারই প্রেমিক রণবীর কাপুর।

ছবিগুলোর ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, ‘আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা।’

বর্তমানে সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভাট। এছাড়াও এসএস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’-এ দেখা যাবে তাকে। রয়েছে ‘জি লে জারা’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজও।

অন্যদিকে, ‘ব্রক্ষ্মাস্ত্র’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। এতে তার রিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD