শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

তৈমুর শামীম ওসমানের তোতা পাখি : আইভী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমুর শামীম ওসমানের তোতা পাখি।

সোমবার (১০ জানুয়ারি) সকালে ২১ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুর আলম প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, তৈমুর আলম খন্দকার তো গডফাদারের বাইরে নয়। উনি আমাকে গডমাদার বলে খুব খারাপ কাজ করেছেন। উনাকে আমি এ ধরনের কথা বলিনি। তৈমুর আলম আশ্রয় নিয়েছে আমি সেই কথাটা বলেছি। উনি যদি তাদের পৃষ্ঠপোষকতায় না দাঁড়াতেন তাহলে চারজন চেয়ারম্যান কিন্তু দাঁড়াত না।

তিনি বলেন, তৈমুর আলম খন্দকারের কর্মকাণ্ডে ফুটে উঠেছে উনি শামীম ওসমানের ক্যান্ডিডেট। নিজেকে প্রটেক্ট করার জন্য যদি আমাকে গডমাদার বলেন। পক্ষান্তরে উনি উনার সন্তানকেই বলছেন। আমি কিন্তু উনাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি চাইলে অনেক কিছু বলতে পারি উনার নামে কিন্তু বলবো না। উনাকে সম্মান করে আমি নির্বাচন চালিয়ে যাবো।

এদিকে আজ সোমবার সকালে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার মদনপুর বাসস্ট্যান্ড থেকে প্রচারণা শুরু করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD