বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, দাম কত বন্যাবিধ্বস্ত নেপালকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ বদলির আবেদন শেষ আজ, জটিলতায় মাউশিতে ছুটছেন শিক্ষকরা

মহামারির মধ্যে বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ বেড়ে দ্বিগুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের সম্পদ বেড়ে হয়েছে দ্বিগুণ, অন্যদিকে একই মহামারি আরও বহু সংখ্যক মানুষকে দরিদ্র করেছে। নতুন এক প্রতিবেদনে আন্তর্জাতিক দাতব্য ও ত্রাণসংস্থা অক্সফাম এই তথ্য তুলে এনেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সম্পদের এই বৈষম্য ও অসমতাকে ‘অর্থনৈতিক সহিংসতা’ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক এই সংস্থাটির দাবি, দরিদ্রতা, স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা, ক্ষুধা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে প্রতিদিন ২১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

কিন্তু করোনা মহামারির শুরু থেকে অর্থাৎ ২০২০ সালের মার্চ মাস থেকে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে দ্বিগুণেরও বেশি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের আগে বৈশ্বিক অসমতার ওপর এই রিপোর্টটি সামনে আনলো সংস্থাটি।

এই বৈঠকে সারা বিশ্ব থেকে করপোরেট ও রাজনৈতিক নেতা, সেলিব্রেটি, অর্থনীতিবিদ ও সাংবাদিকসহ হাজারও প্রতিনিধি অংশ নিয়ে থাকেন। চলতি সপ্তাহেই অনলাইনের মাধ্যমে এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকটি সরাসরি উপস্থিত হয়ে অনুষ্ঠানের কথা থাকলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সেটি ভার্চ্যুয়ালি আয়োজন করা হচ্ছে।

আলজাজিরা বলছে, আসন্ন বৈঠকের প্রথম সপ্তাহে চলমান করোনা মহামারির ভবিষ্যত গতিপ্রকৃতি, টিকা সাম্য এবং জ্বালানি স্থানান্তরের বিষয়ে আলোচনা হবে।

অক্সফাম জানিয়েছে, মহামারির শুরু থেকে ধনীদের সম্পদ ৭০০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর প্রতিদিন সম্পদ বৃদ্ধির পরিমাণ গড়ে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে সম্পদ বৃদ্ধির হারে ধনীদের মধ্যেও ব্যাপক পার্থক্য রয়েছে। উদাহরণ স্বরূপ, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ করোনা মহামারির মধ্যে যেখানে বেড়েছে ১ হাজার শতাংশেরও বেশি, সেখানে আরেক শীর্ষ ধনী বিল গেটসের সম্পদ বেড়েছে ৩০ শতাংশ হারে।

অক্সফামের তথ্য অনুযায়ী, করোনা মহামারি বিশ্বব্যাপী ১৬০ মিলিয়ন মানুষকে দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত করেছে। এছাড়া অসমতা ও বৈষম্য বেড়ে যাওয়ায় জাতিগত অ-শ্বেতাঙ্গ সংখ্যালঘু এবং নারীরা দারিদ্র্যের শিকার হয়েছেন তুলনামূলক বেশি।

আর তাই বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা হ্রাসে আরও অর্থায়ন বাড়িয়ে কর সংস্কারের আহ্বান জানিয়েছে অক্সফাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD