শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বুস্টার নেওয়া নাগরিকদের জন্য সীমান্ত খোলার ঘোষণা সৌদির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার টিকা নেওয়া নাগরিকদের দেশের বাইরে ভ্রমণের সুযোগ দিয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঘোষিত এই বিধিনিষেধ কার্যকর হবে আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দেশের বাইরে ভ্রমণের জন্য সব সৌদি নাগরিককে অবশ্যই করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে হবে। যা ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদিতে প্রবেশে দেশটির নাগরিকসহ সবার বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে করোনার পিসিআর টেস্ট নেগেটিভ হতে হবে।

মন্ত্রণালয় জানায়, যারা দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর বুস্টার ডোজ নিয়েছেন তারা দেশের বাইরে যেতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদিতে আসা সবাইকে বিমান ওঠার কমপক্ষে ৪৮ ঘণ্টা মধ্যের নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট অথবা নেগেটিভ এন্টিজেন টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

যেসব নাগরিকের করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসবে, তারা সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন, যদি দেশটি অনুমোদিত টিকা নিয়ে থাকেন। তবে তাকে সাত দিন কোয়রেন্টিনে থাকতে হবে। সাত দিন পর টেস্টে নেগেটিভ হলে তিনি ছাড়া পাবেন।

আট বছরের কম বয়সী শিশুরা এ বিধিনিষেধের আওতার বাইরে থাকেব।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা ও অনুমোদিত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে নাগরিকদের অনুমোদিত টিকার ডোজ সম্পন্ন করতে বলেন।

সূত্র: সৌদি গেজেট

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD