বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

নতুন গবেষণা: ক্যান্সারের ওষুধে সারছে করোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

 

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এস্ট্রাজেনকার তৈরিকৃত ক্যান্সারের ওষুধ ‘ক্যালকুয়েন্স’ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ভালো কাজ করছে বলে দাবি করেছেন একদল গবেষক। তাদের সমর্থনও দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অব হেলথ কর্তৃপক্ষ।

আল-জাজিরার বরাতে জানা যায়, ব্রিটিশ এই কোম্পানির ওষুধ প্রাথমিকভাবে ১৯ জন রোগীর ওপর প্রয়োগ করা হয়। এদের মধ্যে ১১ জনকে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার কারণে আগে থেকেই অক্সিজেন দেয়া হচ্ছিলো। বাকি ৮ জন ছিলেন ভেন্টিলেশনে। ক্যালকুয়েন্স দেয়ার পর যাদের অক্সিজেন দেয়া হচ্ছিলো তাদের মধ্য থেকে আটজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অপরদিকে ভেন্টিলেশনে থাকা চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এস্ট্রাজেনকা জানায়, ওই ১৯ জন রোগী খুব বিপজ্জনক পরিস্থিতিতে ছিল। আর দুই-একদিন দেরি করলেই হয়তো অনেকে মারা যেতেন। কিন্তু ক্যালকুয়েন্স ব্যবহারে বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তথ্যটি নিশ্চয়ই খুব উৎসাহ যুগিয়েছে।

ক্যালকুয়েন্স কেনো ব্যবহার করা হলো সে বিষয়ে আল-জাজিরা বলছে, করোনাভাইরাসের তীব্র সংক্রমণের কারণে রোগীদের দেহে ইমিউন সিস্টেমে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছিলো। এ কারণেই চিকিৎসকরা ক্যান্সারের ওষুধ ক্যালকুয়েন্স ব্যবহারের সিদ্ধোন্ত নেন। পরে দেখা গেল এই ওষুধের প্রয়োগে মুমূর্ষু রোগীও সুস্থ হয়ে উঠেছেন।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD