শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে ৩ গুণ : তথ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, মানুষের ক্রয়ক্ষমতা ৩ গুণ বেড়েছে। প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে পুরো দেশের চেহারা বদলে গেছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেছেন। এসব জিনিস বিএনপি নেতারা দেখেন না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে ৪ গুণ বেড়েছে। অথচ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা উন্নয়ন দেখতে পান না।

গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগদানকালে দুই দেশের শূন্যরেখায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা মানুষকে প্রতারিত করেছেন। তারা যখন ক্ষমতায় ছিলেন নিজেদের আখের ঘুছিয়েছেন। তারা হাওয়া ভবন পরিচালনা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছেন। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে নিয়ে গেছেন। তারেক জিয়া বিদেশে বসে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারা যদি অপরাজনীতি না করতেন গত ১৩ বছরে দেশ আরও অনেক দূর এগিয়ে যেতো।

এ সময় তিনি বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রচারের কথা বলেন। এর আগে বিকালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত নায়ক-নায়িকাসহ ২৮ সদস্যের প্রতিনিধিদল একইপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছান।

রাতে আখাউড়া স্থলবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে ভারতের অভ্যন্তরে মন্ত্রীকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, কলকাতা বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামী ২৭ ফেব্রুয়ারি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরার কথা রয়েছে তথ্যমন্ত্রীর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD