সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

রামপুরায় গভীর রাতে ভাঙারির দোকানে আগুন, দগ্ধ ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

রাজধানীর রামপুরায় গভীর রাতে ভাঙারির দোকানে আগুন লেগে ৫ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রামপুরার রাসেল এন্টারপ্রাইজ নামে এই ভাঙাড়ির দোকানে আগুন লাগে।

আগুনে দগ্ধরা হলেন- দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিক (৬০), হেলাল (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।

তাদের প্রতিবেশি আকরাম হোসেন জানান, মধ্যরাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপভ্যানে ভাঙাড়ি মালামাল তোলার সময় হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এরা সবাই দগ্ধ হন। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। মনে হচ্ছে, পুরাতন কোনো ভাঙাড়ির মালামাল থেকে আগুন লেগেছে। কিন্তু কিভাবে আগুন লাগছে এটা বলতে পারছি না।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আমাদের এখানে আগুনে পুড়ে যে ৫ জন দগ্ধ রোগী এসেছে তাদের মধ্যে নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD