শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করার ঘোষণা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

সোহানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা যায়, শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের বাকি সংগঠনগুলোর সদস্যদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। সেদিন অনেক নামী পরিচালক-প্রযোজক ও অন্যান্য কলাকুশলী গেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যান। বিষয়টিকে চলচ্চিত্র ও এখানকার মানুষদের জন্য অপমান ও লজ্জাজনক বলে দাবি চলচ্চিত্র পরিবারের। তদন্ত ও নানা পর্যালোচনা করে চলচ্চিত্র পরিবার নিশ্চিত হয়েছে জায়েদ খানের জন্যই মূলত সবার প্রবেশ নির্বাচনের দিন নিষিদ্ধ করা হয়৷ তাই সম্মিলিতভাবে জরুরি বৈঠকে শনিবার (৫ মার্চ) জায়েদ খানকে চলচ্চিত্রের সার্বিক কাজে বয়কট করার ঘোষণা দেওয়া হলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘আমি কোনো কিছুই জানি না। লিখিত কিছু হাতে আসেনি। তাই এ ব্যাপারে কিছু বলবো না। যদি আনুষ্ঠানিক কিছু হাতে পাই সংবাদ সম্মেলন করে সবাইকে আমার বক্তব্য জানাবো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD