শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা ২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু গণহত্যার কুশীলব ৮০ পুলিশ কর্মকর্তার বিদায় চূড়ান্ত

২৬ মার্চ থেকে প্রতিদিন ইউএস-বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

ঢাকা, মার্চ ১১, ২০২২: বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে দুই দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে। অতিরিক্ত যাত্রী চাহিদার কারনে ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতায় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।

কলকাতা ছাড়াও আন্তর্জাতিক রুট চেন্নাই, মালে, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। খুব শীঘ্রই কোভিডের কারনে স্থগিত গন্তব্য ব্যাংককে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। নিকট ভবিষ্যতে কলম্বো, দিল্লী, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সকল গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো গন্তব্যের টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD