সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

নারীকে ঘিরে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এক নারীকে নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় দুই পরিবারে মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়ে

ছেন। রবি

বার সকালে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন

ওই ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)।

স্থানীয় সূত্র জানায়, এক নারীকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাশের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেও

য়া হলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ‘ইউক্রেনের ১৩০০ সেনা নিহত’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD