শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইউক্রেন সংকট ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে, শঙ্কা ট্রাম্পের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

গত কয়েক মাস ধরে চলমান ইউক্রেন সংকট তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ফ্লোরেন্সে রিপাবলিক পার্টির সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। শ্রদ্ধাবোধের অভাবের কারণে ইউক্রেন আক্রমণ করেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিক্রিয়ারও সমালোচনা করেছেন তিনি।

আরও পড়ুন : মারিউপলের ২১৮৭ বাসিন্দা নিহত

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। আমি দেখছি কী ঘটছে। কারণ আপনি যদি মনে করেন পুতিন থেমে যাবেন, তাহলে এই পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। পুতিন থামবেন না। আর তার সাথে কথা বলার মতো আমাদের কেউ নেই। রাশিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত আমার মতো কেউ কঠোর হয়নি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধের একটি বড় কারণ হলো যুদ্ধের প্রতি পুতিনের আত্মত্যাগ।

তিনি বলেন, পূর্ব ইউরোপের সহিংস সংঘাতের সব আলোচনার জন্য এটি এক ভয়াবহ সংকট। আমরা সাহায্য করতে যাচ্ছি এবং আমরা যা করতে পারি তাই করছি। কারণ রক্তপাতের দিকে কেউ আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না… সেখানে যা ঘটছে, সেটি অনেক মানুষের প্রতি শ্রদ্ধার অভাব এবং আরও অনেক কিছু।

রাশিয়ার বিরোধিতায় ইউক্রেনকে সহায়তা করার জন্য দেশটিতে কীভাবে ট্যাংক-বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিলেন সে বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, ওবামা-বাইডেনকে মনে আছে? তারা কম্বল পাঠিয়েছে। আমি জ্যাভেলিন পাঠিয়েছিলাম। জ্যাভেলিন কী তা আপনারা জানেন; ট্যাংক-বিধ্বংসী অস্ত্র।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD