রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

টুইটারের মালিকানায় ইলন মাস্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেস এক্স’ এর প্রধান নির্বাহী ইলন মাস্ক এবার টুইটারের মালিকানায় যুক্ত হয়েছেন। বিজনেস ইনসাইডারের এক খবরে বলা হয়েছে, জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন ইলন মাস্ক। এর মাধ্যমে টুইটারের বৃহত্তম শেয়ার হোল্ডারে পরিণত হলেন মাস্ক।

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিনিয়োগ করেছেন বলে কথা। ফলে এ খবর সামনে আসতেই শেয়ার বাজারে লাফিয়ে বেড়েছে টুইটারের শেয়ারের দাম।সোমবার শেয়ার মার্কেট খোলার আগে এক ধাক্কায় ২৫ শতাংশেরও বেশি দাম বেড়েছে টুইটারের শেয়ার।

মর্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা নথি অনুযায়ী, ইলন মাস্ক টুইটারের আনুমানিক ৭৩.৫ মিলিয়ন শেয়ার কিনেছেন। ইলন মাস্ক টুইটারে বেশ সক্রিয়। প্রায় প্রতিদিনই টুইট করেন তিনি। আর এবার সোশ্যাল সাইটটির মালিকানাতেও যুক্ত হলেন।

যদিও এর আগে টুইটারের ‘বাকস্বাধীনতা’ পলিসি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছিল ইলন মাস্ককে। এমনকি নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করবেন বলেও জানিয়েছিলেন।

মার্কিন এই প্রযুক্তি ব্যবসায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। শোনা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। অর্থাৎ তাঁর সম্পদ হতে পারে ১ ট্রিলিয়ন ডলার!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD